ক্যাম্পাসের রাস্তায় লাল-হলুদে মেশানো শুকনো পাতার আবরণ। মধ্য সেপ্টেম্বরের এ বিকেলে কেউ তা পরিস্কার করতে আসে নি। মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত এ অপরুপ শোভা দেখতে পাবে ক্যাম্পাসের গুটিকয়েক ছাত্র-ছাত্রী। রাস্তার পাশেই পাতাশুণ্য কঙ্কালসার গাছগুলো দাঁড়িয়ে আছে হাজারো বিষন্নতা নিয়ে। নিজের জৌলুস হারিয়ে তারা অপেক্ষI করছে হিমাঙ্কের নিচে তাপমাত্রার মৃত্যুযন্ত্রণা সহ্য করার জন্য।
শুকনো ম্যাপল লীপ এর পাতাগুলো হালকা বাতাসে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছে। সুযর্ের তেজ কমে যাওয়ায় গাছের সারির ভেতর থেকে যে আলোকছটা আসছে তাতে ঔজ্বল্য নেই, আছে শেষ বিকেলে ঝরে পড়ার বিষন্নতা, গোধুলির এ সময়টা এমনিতেই বিষন্ন থাকে তার ওপর জেনিফারের দুঃসংবাদ পরিবেশটা আরও খারাপ করে দিয়েছে।
আজ সকালে জেনিফারের ফোন-
ইফ ইউ ডোন্ট হ্যাব এনি প্রোব্লেম কুড ইউ প্লিজ কাম টু দ্যা ক্যাম্পাস ?
এ মুহুর্তে জেনিফারের ফোন করার কথা নয়। ও গেছে সাসকাটুন,কি একটা সমস্যার কথা বলে গ্রুপ প্রফেসারের কাছ থেকে তিন দিনের ছুটি নিয়ে। আগামীকাল ওর আসার কথা। আজই কেন চলে এলো সে, এসেই ফোন করলো কেন, তবে কি কোন বিপদ?
এক মুহুর্তের মধ্যেই অনেক কিছু চিন্তা করে সম্মতি দিলাম।
এক মুহুর্তের মধ্যেই অনেক কিছু চিন্তা করে সম্মতি দিলাম।
র্ বিকেল পাঁচটায় দেখা হবে কান্ট্রিসাইড রোডে।র্
ও পাশ থেকে ভেসে এলো কৃতঞ্জতাসূচক ধ্বনী।
ছোট ছোট পা ফেলে পাশাপাশি হেটে যাচ্ছি দুজনেই, দু একটা কথা যা বলছে তা যেন কথা নয়, ভেতর থেকে বের হয়ে আসা হাহাকার ধ্বনি। কান্ট্রিসাইড রোডের পাতাগুলো পায়ের নীচে পড়ে মড়মড় শব্দে ভেঙ্গে যাচ্ছে। মনে হল জেনিফারের মনের অবস্থাও ঠিক তেমনি। তিলে তিলে গড়ে ওঠা ওর সম্পকর্ ভেঙ্গে গেল দুদিনের নোটীশে। ও বিমষর্ বিচলিত। ঝড় জলোচ্ছাসের পর প্রকৃতিতে যেমন সৌম্য শান্ত ভাব দেখা যায় জেনিফারের মনের অবস্থাও তেমনি।
জেনিফার সাসকাটুন থেকে এসেছে মাস্টাসর্ করতে। সাথে এসেছে তিন বছর বয়ষি কন্যা টিসা। পরীর মতো ফুটফুটে টিসাকে দেখলে আদর করতে ইচ্ছে করে। জেনিফার যখন ক্লাসে থাকে টিসা থাকে বেবি সিটারের কাছে। ক্লাস না থাকলে টিসা সঙ্গী হয় তার মার। সে সুবাদে ক্লাসের সবার কাছেই পরিচিত। আপাদমস্তক গরম কাপড়ে মোড়ানো টিসাকে অনেকটা জাপানি পুতুলের মতো মনে হয়। ভাঙ্গাভাঙ্গা শব্দে হাত নেড়, মাথা নেড়ে যখন সে কথা বলে তখন স্রোতাকুল তার সাথে হাত নেড়ে মাথা নেড়ে গল্পে মেতে ওঠে। কেউ কেউ তার সাথে গল্প করতে গিয়ে চলে যায় শৈশবে, দুই তিন বছর বয়সে।
জেনিফারের বয়ফ্রেন্ড থাকে সাসকাটুন, এখনও তাদের বিয়ে হয়নি। টিসার সপ্তম জন্মদিনে তাদের বিয়ে করার পরিকল্পনা আছে। উপমহাদেশের মত সাত সংখ্যাটিকে তারাও সৌভাগ্যের প্রতীক মনে করে। সে কারনেই তাদের এমন সিদ্ধান্ত। তাদের পরিকল্পনাও অনেকটা গোছানো। জেনিফার তার কোর্স শেষ করে কাজে ঢুকে পড়বে, রবিন হয়তো এর মাঝে সুপারভাইজার হয়ে যাবে, টিসার সপ্তম জন্মদিনের আগেই তারা বাড়ী কিনে থিতু হবে। তাদের এ গোছানো স্বপ্নের কথা জেনিফার যখন বলতো তখন তার চোখে চিকচিক করতো ভবিষ্যতের আলো।
এর মাঝেই হঠাৎ এ বিপদ। রবিনের একাকীত্ব তার হালকা বন্ধনের শিকল ছিড়তে খুব একটা সময় নেয় না। সহকর্মীর প্রতি রবীনের নতুন সম্পর্কের খবর একান ওকান হয়ে জেনিফারের কানে আসতে থাকে। বিচলিত জেনিফার শেষ চেষ্টা হিসেবে নিজের ভালবাসার মুগ্ধতা দিয়ে সবকিছু আকড়ে রাখার চেষ্টা করে। ফলাফল শুন্যতার দিকে যাওয়ার আগেই চলে এসেছে। ঘটনার অস্বাভাবিকতায় সে অনেকটা বিপর্যস্ত। হালকা শীত আর শুষ্ক আবহাওয়ায় তার ঠোট ফেটে গেছে, সেদিকে কোন খেয়াল নেই। স্কীন টাইট অফ হোয়াইট জিন্সে এখনও ভ্রমনের দাগ লেগে আছে। এ কদিন শরীরের প্রতি সে যে যত্ন নেয়নি তা তার পাশে হাটতে গিয়েও টের পাওয়া যায়। মাঝে মাঝেই কটু গন্ধ নাকে এসে লাগছে যা তার জীবনযাত্রার সাথে মানানসই নয়।
পাশাপাশি হাটতে হাটতেই হঠাৎ বলে ফেলি-
তাহলে এখন তুমি কি করবে?
এমন প্রশ্নে আমার চোখের দিকে সরাসরি কিছুক্ষন তাকিয়ে থেকে বলে-
আই ডোন্ট হ্যাব এনি অপশন, বাট আই উইল নেভার ব্যাক টু সাসকাটুন, আই ওয়ানা সেটেল ইন হেয়ার
কিন্তু তোমার বাবা মা ভাই বোন, তোমার এতোদিনের পরিচিত শহর, জীবন যাপনের জন্য মানানসই পরিবেশ এবং সাজানো ভবিষ্যতের কি হবে?
এ কথাগুলোর কোন জবাব দেয় না জেনিফার। পড়ন্ত বিকেলের আলো আধারিতে তার চোখেমুখে বিষন্নতা ভর করে। উচ্ছল চঞ্চল জেনিফারের ভিতর কতটা ক্ষতের সৃষ্টি হয়েছে তা উপলদ্ধি করার ক্ষমতা কারো নেই। এ ক্ষত দেখতে হলে তার এ দুঃসময়ের সাথী হতে হবে। কিন্তু উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর দৈনন্দিন চাপ সহ্য করে আবেগের হাত ধরে হাটার মতো সময় কারো আছে বলে মনে হয় না। তারপরও জেনিফারের সাথে ক্লাসে,কেন্টিনে, গ্রুপ সেশনে যে হৃদ্যতার সৃষ্টি হয়েছে তা থেকে বারবার মনে হচ্ছে অস্বাভাবিক এ জীবনের ভার সে একা বইতে পারবে তো?
পড়াশুনার চাপে আবার জেনিফার ডুবে যায়। তখন আর বোঝার উপায় থাকে না তার ভিতরের পাথর চাপা কষ্ট। মাঝে মাঝে কথা হয় গ্রুপওয়ার্ক কিংবা ক্যাফেতে। টিম হর্টনের কোনায় বসে সে হয়তো ব্লাক কফিতে চুমুক দিতেদিতে দু একবার বলে ত্তর স্বার্নালী সময়ের কথা, আমিও সেকথা শুনে পরক্ষনেই ভুলে যাই। ক্লাস শেষে কাজে দৌড়াই, তার সাথ আর বিকেলে আড্ডা দেয়া হয়ে ওঠে না, তবে সুযোগ পেলেই তার মেয়ের কথা জানতে ভুল করি না। ক্যাম্পাসে টিসার সাথে দেখা হলে রাজ্যের আলাপ জুড়ে দেই। ঠাকুরমার ঝুলি থেকে কিছু গল্প ওকে শোনাই, গল্প শুনে ঠোট ফুলিয়ে চমকানোর ভাব করে। আনি ওর গাল টিপে আদর করে দেই।
কোর্সের শেষের দিকে একই প্রতিষ্ঠানে কো অপ করার সুযোগ পেয়ে যাই। জেনিফারের ভেহিকেল না থাকায় কাজে যাওয়ার সময় আমি ওকে পিকআপ করি এবং কাজ শেষ ড্রপ করে দেই। তিন মাসের এ সময়টাতে জেনিফার অনেকটা স্বাভাবিক। অতীত জীবন সে ভুলে গেছে এমনটি মনে হয়। নতুন করে জীবনের ছকবাধা শুরু করেছে। ভবিষ্যত পরিকল্পনার কথা সে প্রায়ই বলতো, আমি ভ্রাইভ করতে করতে সে কথা শুনতাম।
কোসর্ শেষ, সর্বশেষ কো অপ প্রেজেন্টেশন ছিল আমার। প্রেজেন্টেশন হল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে জেনিফার। নির্ধারিতদিনে হলে উপস্থিত হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা ছাড়া আমার আর করণীয় কছু নেই। এতো সুন্দর হল ডেকোরেশন ইতোপূর্বে কেউ করে নি। প্রেজেন্টেশন শেষ। পরেরদিন আমার দেশে ফেরার ফ্লাইট, সে কথা আগেই জানিয়েছিলাম জেনিফারকে। সেদিন সন্ধাবেলা জেনিফার আর ওর মেয়েকে ডিনারের আমন্ত্রণ জানাই অনেকটা কৃতঞ্জতা প্রকাশ করতে।
রেষ্টুরেন্টের আলো আধারিতে অনেক কথা হয়, সব এলোমেলো, ছন্নছাড়া, অব্যক্ত। এযেন কৈশোরে ফিরে গিয়ে খাবার প্লেট সামনে রেখে ভরদুপুর রেষ্টুরেন্টে বসে থাকা। টিসা ব্যস্ত প্লেগ্রাউন্ডে তার সমবয়সিদের সাথে। রেষ্টুরেন্টের ফাঁকা অবস্থা দেখে রাতের গভীরতা টের পাওয়া যায়। ওয়েটাররা ব্যস্ত রেষ্টুরেন্ট পরিস্কার পরিচ্ছন্নতার কাজে। আমাদের টেবিলের আশেপাশেই তাদের পরিস্কারের ঝোক। এ দেখে বুঝতে বাকি থাকে না যে তারা বলছে সময় শেষ। ভদ্রতার খাতিরে তারা তা উচ্চারণ করছে না। উঠেআসার তোড়জোড় দেখে জেনিফার স্বল্প আলোতে আমার চোখের দিকে তাকিয়ে বললো র্ আই ডোন্ট নো টু মাচ এবাউট ইওর কান্ট্রি বাট আই নো সামথিং এবাউট ইওর কালচার। ইউ পিপল স্পেন্ট হোল লাইফ উইথ ওয়ান বয় অর গার্ল ফ্রেন্ড, দ্যাট ইজ আ গ্রেট সিগনিফিকান্ট টু মি।
মৃদু আলোয় আমি জেনিফারের চোখের দিকে তাকিয়ে থাকি। এর দ্বারা সে কি বোঝাতে চেয়েছে তা চিন্তা করি না, আমি চিন্তা করছি আমার দেশের যে কালচার তাকে মুগ্ধ করেছে সে কালচারের প্রতি আমরা আসলে কতটা শ্রদ্ধাশীল।
No comments:
Post a Comment